আক্ষেপের প্রভাত - সেই পুরাতন সকাল

 আক্ষেপের_প্রভাত 

🍁


আক্ষেপের প্রভাত আমার, 

তবুও প্রভাত আসে, নিয়মিতই ফেরে,

বলে, "চেষ্টা করো, আজো কিছু বাকি রয়ে।"

আক্ষেপ থাকুক, থাকুক কিছু ব্যথা,

তবুও জীবন  চলে, থামে না কখনো পথটা।


সূর্যের মতো— ডুবে যাব নীরবে।

আলোহীন  এক সন্ধ্যায়। 

আমি থাকব না— তবুও রয়ে যাব সবখানে।

হারিয়ে যাব— নিঃশব্দে,  

অন্তরালের সমুদ্রে এক বিন্দু আলো হয়ে।  

কেউ ডাকবে না, কেউ খুঁজবে না,  

তবুও আমি রয়ে যাব ছায়ার বাঁকে।


ভেবো না, নিভে গেছি

আমি ডুবেছি, জ্বলবার আগে।


#অসমাপ্ত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন