শূন্যতার মরুতে তোমার স্মৃতি

শূন্যতার মরুতে তোমার স্মৃতি আমার আলো হয়ে থাকে 

 

শূন্যতার মরুতে তবু আমি হাঁটি,

তোমার স্মৃতির রোদ বুকে সঞ্চারিত।

হৃদয়ের কাঁটায় গেঁথে থাকা ত্রাস,.

তবুও তোমার স্পর্শে শিহরিত আমার অস্তিত্ব।


দূর আকাশের মেঘেরা যখন ছায়া ফেলে,
মনে হয় তোমার নীরব চোখদুটো ছায়া হয়ে

আমার পথচলা দেখে যায় অবিরাম।

বাতাসের প্রতিটি শীতল দমকা হাওয়ায়

তোমার নামই যেন উচ্চারিত হয় কোমল কন্ঠে ।


হে অনুপস্থিত, তবু সর্বদা উপস্থিত তুমি,

আমার ভাঙা ভাঙা দিনগুলোর মাঝে

আলোকরেখা হয়ে জ্বলে ওঠো।

শূন্যতার গভীর কূপ থেকে

তোমারই স্মৃতি আমাকে টেনে তোলে উপরে।


অতল রাত্রির নিঃশব্দ অন্ধকারে

যখন সব শব্দ স্তব্ধ হয়ে যায়,
খনও তোমার ফেলে যাওয়া উষ্ণতা

আমার বুকে দপদপ করে জ্বলে

একটা নিঃশ্বাস, একটা আলো, একটা অস্তিত্ব।


🍁



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন